News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভলপমেন্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

07 Feb, 2024

সীমান্ত ব্যাংক এবং কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভলপমেন্ট এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় গ্রাহকেরা কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভলপমেন্ট এর ফ্ল্যাট ক্রয়ে সীমান্ত ব্যাংক এর হোমলোন ”সীমান্ত নিবাস” এর ক্ষেত্রে হ্রাসকৃত ইন্টারেস্ট রেট ও লোন প্রসেসিং ফি সুবিধা পাবেন। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এর উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের হেড অব অপারেশন্স ও সিআরও জনাব মোহাম্মদ আজিজুল হক এবং কনকর্ড রিয়েল এস্টেট এন্ড ডেভলপমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর, মার্কেটিং এন্ড সেলস্ জনাব মোঃ এনামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +