News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং দ্য ওয়েস্টিন ঢাকা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

06 Nov, 2024

সীমান্ত ব্যাংক এবং দ্য ওয়েস্টিন ঢাকা এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের ভিসা গোল্ড এবং ভিসা প্লাটিনাম ক্রেডিটকার্ড হোল্ডারগণ দ্য ওয়েস্টিন ঢাকা’য় বুফে মেন্যুতে একটি কিনলে একটি ফ্রি (বোগো) সুবিধা উপভোগ করবেন। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এবং দ্য ওয়েস্টিন ঢাকা এর জেনারেল ম্যানেজার জনাব স্টিফেন ম্যাসি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস জনাব মোঃ শহিদুল ইসলাম, হেড অব কার্ডস এন্ড এডিসি জনাব শরীফ জহিরুল ইসলাম, দ্য ওয়েস্টিন ঢাকা এর ডিরেক্টর অব ফিন্যান্স জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, ডিরেক্টর অব সেলস্ এন্ড মার্কেটিং জনাব মামুনুর রহমান-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +