News & Events

blog

সীমান্ত ব্যাংক এর ব্রাহ্মণবাড়িয়া শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন

17 Nov, 2022

সম্প্রতি সীমান্ত ব্যাংক এর ব্রাহ্মণবাড়িয়া শাখা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ এর সম্মানিত অতিরিক্ত মহাপরিচালক এবং উত্তর পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ীগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিম এর মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা বক্তাদের বক্তব্যে উঠে আসে।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন পার্সোনাল লোন, হোমলোন, কারলোন, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের জন্য এসএমই লোন, কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ,নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন “নারীশক্তি” ঋণ, শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা উপকরনের জন্য “প্রযুক্তিঋণ’’ ইত্যাদি নানা ধরনের সেবা চালু করেছে।

এছাড়া সীমান্ত ব্যাংক ইতিমধ্যে ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, RTGS, BFTN এবং রেমিট্যান্স সেবাসহ নানা রকম আধুনিক সেবা চালু করেছে।

প্রসঙ্গত, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সীমান্ত ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। একই বছরের ৯ অক্টোবর ঢাকার ধানমন্ডির পিলখানায় প্রধান শাখার মাধ্যমে সীমান্ত ব্যাংক ব্যাংকিং কার্যক্রম শুরু করে। সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শাখা এবং উপশাখা স্থাপন করে সীমান্ত ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করে যাচ্ছে।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +