News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং অ্যাসেন্ট হেলথ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

22 Apr, 2026

সীমান্ত ব্যাংক পিএলসি এবং অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স¦াক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর সেবা গ্রহনের ক্ষেত্রে সীমান্ত ব্যাংক পিএলসি এর কর্মকর্তাগণ এবং সকল ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ বিশেষ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংকের পিএলসি এর এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এর উপস্থিতিতে হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ আনোয়ারুল ইকবাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, অ্যাসেন্ট হেলথ লিমিটেড এর পরিচালক মোঃ আমির হোসেন ও প্রধান পরিচালন কর্মকর্তা রোনাল্ড মিকি গোমেজ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +