News & Events

blog

সীমান্ত ব্যাংক পিএলসি এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

02 Apr, 2026

সীমান্ত ব্যাংক পিএলসি এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর মধ্যে সম্প্রতি ডেসকো’র প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ডেসকো এর গ্রাহকগণ সীমান্ত ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং (অ্যাপ এবং ওয়েব) এবং ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চের মাধ্যমে বিল পেমেন্ট সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম এবং ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর কোম্পানি সেক্রেটারি প্রকৌঃ এস,এম শাহ সুলতান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো) এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ), নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ কামরুল ইসলাম, সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, গুলশান শাখার ব্যবস্থাপক মোঃ সজীব রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +