News & Events

blog

সীমান্ত ব্যাংকের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিতঃ ৫% লভ্যাংশ অনুমোদন

16 Jul, 2025

সীমান্ত ব্যাংক পিএলসি’র ৯ম বার্ষিক সাধারণ সভা ১৫ জুলাই ২০২৫ ইং তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল। উক্ত সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৫% স্টক লভ্যাংশ অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। উক্ত সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়।

সভাপতির স্বাগত বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্যাংকের উল্লেখযোগ্য কিছু আর্থিক নির্দেশক স্টেকহোল্ডারদের উদ্দেশে তুলে ধরেন। তিনি ব্যাংকের আর্থিক মূলভিত্তি (Financial Fundamentals) আরো মজবুত করার উপর গুরুত্বারোপ করেন। আগামীদিনে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিতে সীমান্ত ব্যাংক আরো বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের সেবার উৎকর্ষতার মাধ্যমে গ্রাহকের আস্থা ও বিশ্বাস অর্জন করে আগামীদিনে ব্যাংকিং সেক্টরের প্রতিকূলতা ও প্রতিযোগিতা মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে ৪০০ কোটি টাকা মূলধন নিয়ে ব্যাংকের যাত্রা শুরু করে আজকে শেয়ারহোল্ডার্স ইকুইটি উন্নীত হয়েছে ৫৭৭ কোটি টাকায়। তিনি বলেন, ব্যাংক ২০২৪ সালে উল্লেখযোগ্য পরিমাণ প্রবৃদ্ধি অর্জন করেছে। তিনি উপস্থিত স্টেকহোল্ডারদের আশ্বস্ত করেন, সীমান্ত ব্যাংক তার লক্ষ্যে অবিচল থাকবে। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডারবৃন্দ, গ্রাহক, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকসহ সকল নিয়ন্ত্রক সংস্থার কাছে তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডার, পরিচালক, বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ। সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব হোছাইন সুমন এফসিএস।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +