News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং মেডিক্স এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

13 Sep, 2023

সীমান্ত ব্যাংক এবং মেডিক্স, ইউনাইটেড হেল্থকেয়ার সার্ভিসেস লিমিটেড এর একটি প্রতিষ্ঠান এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় মেডিক্স এর সেবা গ্রহনের ক্ষেত্রে সীমান্ত ব্যাংকের সকল ডেবিট ও ক্রেডিট কার্ড হোল্ডারগণ বিশেষ সুবিধা উপভোগ করবেন। সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ফাইজুর রহমানের উপস্থিতিতে সীমান্ত ব্যাংকের হেড অব অপারেশন্স ও সিআরও জনাব মোহাম্মদ আজিজুল হক এবং ইউনাইটেড হসপিটাল লিমিটেড এর মহাব্যবস্থাপক-কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভলপমেন্ট জনাব ডাঃ মোঃ ফজলে রাব্বী খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +