News & Events

blog

সীমান্ত ব্যাংক এর BAMLCO ও DAMLCO কনফারেন্স ২০২৩ অনুষ্ঠিত

07 Oct, 2023

সম্প্রতি সীমান্ত ব্যাংক এর “ব্রাঞ্চ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স এবং ডিপার্টমেন্টাল এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার’স কনফারেন্স ২০২৩” অনুষ্ঠিত হয়। ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে সম্পন্ন হওয়া এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান জনাব মোঃ মাসুদ বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম। কনফারেন্সে রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহন করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক জনাব সৈয়দ কামরুল ইসলাম এবং যুগ্মপরিচালক জনাব মোঃ ইমানুর হাসান। সীমান্ত ব্যাংকের চীফ এন্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার জনাব মোহাম্মদ আজিজুল হক এর সঞ্চালনায় ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দ, সকল ব্যামেলকো এবং ড্যামেলকোগন উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

Live Chat Live Chat
BN EN

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +